প্রিন্ট এর তারিখঃ Nov 9, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 9, 2026 ইং
গ্রিসের উপকূলে নৌকা থেকে ১২ অভিবাসীর মরদেহ উদ্ধার

গ্রিসের ক্রিট দ্বীপের উপকূলে একটি নৌকা থেকে ১২ জন অভিবাসীর মরদেহ উদ্ধার করেছে দেশটির কোস্ট গার্ড। সোমবার (৯ নভেম্বর) ভোরে মরদেহগুলো উদ্ধার করা হয়।
কী কারণে ওই অভিবাসীদের মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
গ্রিসের কোস্ট গার্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, কালই লিমেনেস বন্দরের প্রায় ১৫ নটিক্যাল মাইল দূরে ওই নৌকা থেকে আরও ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া ক্রিট দ্বীপের আশপাশে পৃথক দুটি ঘটনায় আরও বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সবাইকে উপকূলে নিয়ে আসার প্রক্রিয়া চলছে।
তথ্যসূত্র: রয়টার্স।
এই ওয়েবসাইটের সকল ছবি ও ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার করা নিষেধ। উক্ত নিউজ পোর্টালটির নিবন্ধন কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।